ঢাকা | বঙ্গাব্দ
🔴 প্রতিনিধি নিয়োগ চলছে
📰 দেশ বাংলা টিভি নিউজে জেলা ও উপজেলা প্রতিনিধি নিয়োগ চলছে • অভিজ্ঞ ও আগ্রহী প্রার্থীদের আবেদন করার আহ্বান • 📞 যোগাযোগ: 01731-038330 • সীমিত সময়ের জন্য আবেদন গ্রহণ চলছে • আজই আবেদন করুন
📝 আবেদন করুন

সাবেক সেনাপ্রধানদের ছবির মাঝে বাবার প্রতিকৃতির সামনে থমকে দাঁড়ালেন প্রধানমন্ত্রী

  • নিউজ প্রকাশের তারিখ : Jul 27, 2026 ইং
সাবেক সেনাপ্রধানদের ছবির মাঝে বাবার প্রতিকৃতির সামনে থমকে দাঁড়ালেন প্রধানমন্ত্রী ছবির ক্যাপশন: সাবেক সেনাপ্রধানদের ছবির মাঝে বাবার প্রতিকৃতির সামনে থমকে দাঁড়ালেন প্রধানমন্ত্রী

শাহ আলম, স্টাফ রিপোর্টার:

ঢকা সেনানিবাসে সেনাবাহিনী সদর দপ্তরে আয়োজিত ‘সেনাসদর নির্বাচনী পর্ষদ-২০২৬’-এর উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। অনুষ্ঠানের আগে সেনাবাহিনীর সাবেক প্রধানদের প্রতিকৃতি পরিদর্শনের সময় তিনি নিজের বাবা, সাবেক সেনাপ্রধান ও সাবেক রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমানের প্রতিকৃতির সামনে কিছুক্ষণ দাঁড়িয়ে তা পর্যবেক্ষণ করেন।

রোববার (২৬ জুলাই) সকালে সেনাসদরে পৌঁছালে প্রধানমন্ত্রীকে সেনাবাহিনী প্রধান ও চিফ অব জেনারেল স্টাফ (সিজিএস) স্বাগত জানান। পরে তিনি সেনাসদর নির্বাচনী পর্ষদ-২০২৬-এর উদ্বোধন করেন।

অনুষ্ঠানে বক্তব্যে প্রধানমন্ত্রী বলেন, একটি আধুনিক ও পেশাদার সেনাবাহিনী গড়ে তুলতে পদোন্নতির ক্ষেত্রে ব্যক্তিগত পছন্দ-অপছন্দ বা রাজনৈতিক বিবেচনার পরিবর্তে মেধা, পেশাগত দক্ষতা, সততা, নেতৃত্বের গুণাবলি ও শৃঙ্খলাকে সর্বোচ্চ গুরুত্ব দিতে হবে।

তিনি সেনাবাহিনীর আধুনিকায়ন ও পুনর্গঠনে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের অবদানের কথা স্মরণ করেন। পাশাপাশি মহান মুক্তিযুদ্ধে শহীদ, যুদ্ধাহত মুক্তিযোদ্ধা, সশস্ত্র বাহিনীর সদস্য এবং পার্বত্য চট্টগ্রামে দায়িত্ব পালনকালে শহীদ সেনাসদস্যদের প্রতি শ্রদ্ধা জানান।

প্রধানমন্ত্রী দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষার পাশাপাশি দুর্যোগ মোকাবিলা, অভ্যন্তরীণ শান্তি-শৃঙ্খলা বজায় রাখা এবং বেসামরিক প্রশাসনকে সহায়তায় সেনাবাহিনীর ভূমিকার প্রশংসা করেন। এ জন্য তিনি সেনাপ্রধানসহ বাহিনীর সব সদস্যকে ধন্যবাদ জানান।

অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ড. একেএম শামছুল ইসলামসহ ঊর্ধ্বতন সামরিক কর্মকর্তারা উপস্থিত ছিলেন। অনুষ্ঠান শেষে প্রধানমন্ত্রী সেনা কর্মকর্তাদের সঙ্গে ফটোসেশনে অংশ নেন এবং সেনাবাহিনীর পরিদর্শক বইয়ে মন্তব্য লিপিবদ্ধ করেন।


নিউজটি আপডেট করেছেন : দেশ বাংলা টিভি ডেক্স

কমেন্ট বক্স
মৃত্যু চিন্তাই মানুষকে সত্যিকারের সৎ মানুষ করে তুলে

আমি কে?

‎হয়তো, আমি কোনো নাম নয়, কোনো দেহ নয়, কোনো পরিচয়ও নয়, বরং এক অনন্ত চেতনার ক্ষুদ্র প্রকাশ,
যা,জন্ম,মৃত্যু,লাভ,ক্ষতি,সুখ,দুঃখ,সবকিছুর ঊর্ধ্বে থেকে নিজেকেই খুঁজে বেড়ায়।